Latest News

Featured
Featured

Gallery

Technology

Video

Games

Recent Posts

Thursday, 17 March 2022

যে আমল করলে আল্লাহ আপনার আমলনামায় ৮০ বছর ইবাদত করার সওয়াব লিখবেন

 

بسم الله الرحمن الرحيم - পরম করুণাময় আল্লাহর নামে

প্রিয় ভাই, প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ  BDELITE এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।



যে আমল করলে আপনার আমলনামায় ৮০ বছরের ইবাদত বন্দেগী করার সোওয়াব আল্লাহ্ তায়ালা লিখিয়া দিবেন ।

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ! সুপ্রিয় পাঠক , এখন জুম্মার দিন , আসরের পরের মুহূর্ত । আজ এমন একটি আমল নিয়ে কথা বলবো , যেটি করলে আপনি – আমি এবং সকল উম্মতের ৮০ বছরের সগিরা গুনাহ আল্লাহ্ পাক রাব্বুল আলামীন মাফ করে দিতে পারেন । সুবহানাল্লাহ !!!

ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠﻰ ﻣَﺤَﻤَّﺪٍﻥ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺍﻷﻣِّﻰِّ ﻭَﻋَﻠَﻰ ﺍﻟﻪِ ﻭَﺳَﻠّﻢْ ﺗَﺴْﻠِﻴْﻤًﺎ .

উচ্চারনঃ আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিনি ন্নাবিয়্যিল উম্মিয়ি ওয়া আ’লা আ’লিহী ওয়া সাল্লিম তাস্লিমা।

অর্থঃ হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ কর উম্মী নবী মুহাম্মদ (সাঃ) এর ওপর ও তার পরিবার পরিবর্গের ওপর।

উৎসঃ (আদদুররু মানযুদ ফিন সালাতি ওয়াস সালামি আলা সাহিবিল মাকামিল মাহমুদ, পৃ. ১৬০)

বিস্তারিত হাদিস শরীফ থেকে দেখে নেওয়া যাকঃ হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে ৮০ বার নিম্নোক্ত দুরুদটি পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং তার আমলনামায় ৮০ বছরের ইবাদত-বন্দেগীর সওয়াব লেখা হবে। ( সুবহানাল্লাহ ! )



দুরুদটি হলঃ 

ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠﻰ ﻣَﺤَﻤَّﺪٍﻥ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺍﻷﻣِّﻰِّ ﻭَﻋَﻠَﻰ ﺍﻟﻪِ ﻭَﺳَﻠّﻢْ ﺗَﺴْﻠِﻴْﻤًﺎ .

‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিইয়্যি, ওয়ালা আলি ওয়া সাল্লিাম তাসলিমা

অর্থ : হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ কর উম্মী নবী মুহাম্মদ (সাঃ) এর ওপর ও তার পরিবার পরিবর্গের ওপর। ইনশাআল্লাহ এই দুরূদটি মুখস্থ করে ফেলবো এবং নিয়মিত এরূপ ভাবে আমল করবো । আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন । আল্লাহাফেজ ।

তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন BDELITE এর সাথে থাকুন।ধন্যবাদ ।

ঋণ মুক্ত হওয়ার দোয়া ও আমল সম্পর্কে জেনে নিন

 প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ BDELITE এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।



প্রাত্যহিক জীবন পরিচালনা করতে মানুষ বিভিন্ন অবস্থার সম্মুখীন হন।

মুখোমুখি হন অনেক দুঃখ কষ্টের।

যার ফলশ্রুতিতে পরিশ্রম করতে হয় অক্লান্ত।

চেষ্টা করতে হয় অনবরত।

আর কখনো কখনো বিপদ আপদে ঋণ নিতে অন্যের থেকে।

মানুষ মূলত দুরবস্থায় পড়লে অন্য মানুষের থেকে ঋণ নেয়।

যে ঋণ প্রধান করে সেও বিপদে কারও সহযোগিতার জন্য ঋণ দেয়।

তাই ঋণ দেওয়া নেওয়া উভয়টি সহযোগিতামূলক কাজ।

তবে ঋণ সময়মতো পরিশোধ করতে বিলম্ব না করা উচিৎ।

ইসলামে সঠিক সময়ে ঋণ শোধ করতে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

কারণ অনেক সময় ঋণ কারো কারো জীবনে দুঃখকষ্ট নিয়ে আসে।

দেখা যায় ঋণগ্রহীতা সময়মতো ঋণ আদায় করতে না পারায় হতাশায় পড়ে।

তাকে ওয়াদা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে হয়।

ঋণদাতার থেকে কটুবাক্য শুনতে হয়।

সম্মান হারাতে হয়।

এ ক্ষেত্রে ইসলাম দ্রুত ঋণমুক্ত হওয়ার জন্য কিছু আমল ও দোয়া শিক্ষা দিয়েছেন।

যে দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাইলে দ্রুত ঋণমুক্ত হওয়া যাবে।

দোয়াগুলো হলো।

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻛْﻔِﻨِﻲ ﺑِﺤَﻼَﻟِﻚَ ﻋَﻦْ ﺣَﺮَﺍﻣِﻚَ، ﻭَﺃَﻏْﻨِﻨِﻲ ﺑِﻔَﻀْﻠِﻚِ ﻋَﻤَّﻦْ ﺳِﻮَﺍﻙَ।

বাংলা উচ্চারণ : আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক।

বাংলা অর্থ: ‘হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর।

আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।

হাদিসে এসেছে, একবার হজরত আলী রাদিআল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়।

এ সময় আলী রাদিআল্লাহু আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন।

যদি তুমি এটা পাঠ করো, তাহলে আল্লাহই তোমার ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বতসমানও হয়।

এরপর হযরত আলী রাদিআল্লাহু আনহু ওই ব্যক্তিকে উপরের দোয়া পড়তে বলেছিলেন।

তিরমিজি শরীফ, হাদিস নং ৩৫৬৩।

আর একটি দোয়ার কথা হাদিসে এসেছে, হজরত আবু সাঈদ খুদরি রাদিআল্লাহু আনহু বলেন, একদিন রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে প্রবেশ করে আনসারি একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা।

রসুল তাকে বললেন, আবু উমামা! ব্যাপার কী, নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে।

আবু উমামা বললেন, ইয়া রসুলাল্লাহ! অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে।

তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব, যেগুলো বললে আল্লাহ তায়ালা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন।

তিনি বলেন, জি হ্যাঁ ইয়া রসুলাল্লাহ! অবশ্যই বলুন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিম্নের দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যায় পড়তে বলেন।

আবু উমামা বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দোয়াটি পড়তে লাগলাম ফলে আল্লাহ তায়ালা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলোও আদায় করে দিলেন।

দোয়াটি হলো।

ﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﻬَﻢِّ ﻭَﺍﻟْﺤَﺰَﻥِ، ﻭَﺍﻟْﻌَﺠْﺰِ ﻭَﺍﻟْﻜَﺴَﻞِ، ﻭَﺍﻟْﺒُﺨْﻞِ ﻭَﺍﻟْﺠُﺒْﻦِ، ﻭَﺿَﻠَﻊِ ﺍﻟﺪَّﻳْﻦِ ﻭَﻏَﻠَﺒَﺔِ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ।

বাংলা উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল- বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল।

বাংলা অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুঃশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।

– সহিহ বুখারি, হাদিস নং ২৮৯৩।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ঋণমুক্ত থাকার তাওফিক দান করুন।

আমিন।

তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন BDELITE এর সাথে থাকুন।ধন্যবাদ ।



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের অধীনে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই সাইটে। এ ছাড়াও আমরা সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করে থাকি সবার আগে । সরকারি চাকরি প্রার্থীর জন্য চলমান বিশেষ সব নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রস্তুতি ছাড়াও শিক্ষা,স্বা্স্থ্য,বিনেদন,খেলাধুলা,ইসলাম,লাইফ স্টাইল,ফেইসবুক স্ট্যাটাস, সিম অফার,বিভিন্ন টিপস এন্ড ট্রিকস সহ সমসামিক স্কল খবরা খবর এর নিয়মিত আপডেট দিয়ে থাকি। সব গুলোর আপডেট এক সাথে পেতে দেরি না করে এখনই লাইক করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে লাইক দিন। ধন্যবাদ।

শরয়ী দৃষ্টিকোণে শবে বরাতঃ করণীয় ও বর্জনীয়ঃ

 

শরয়ী দৃষ্টিকোণে শবে বরাতঃ করণীয় ও বর্জনীয়ঃ

ভূমিকাঃ আল্লাহ তায়ালা পরম দয়ালু ও ক্ষমাশীল। ক্ষমা তাঁর অন্যতম শ্রেষ্ঠ গুণ। তিনি বান্দাদের ক্ষমা করার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় বরাদ্দ করেছেন । সে সময়ে তিনি মহাপাপীদের মুক্তি দেন, স্তর তরান্বিত করেন ও মর্যাদা বাড়িয়ে দেন। এই মহাঅফার সমূহের একটি হলো শবে বরাত।

ছবিঃ এম. হাসিবুর রহমান

শবে বরাত কী কুরআন-হাদীসের পরিভাষা?
শবে বরাত শব্দটি কুরআন ও হাদীসের প্রচলিত কোনো পরিভাষা নয়।কেবল ভারতীয় উপমহাদেশেই শবে বরাত শব্দটি প্রচলিত। এর কুরআনিক কোনো পরিভাষা না থাকলেও হাদীসের পরিভাষায় এটিকে ليلة النصف من شعبان (লাইলাতুন নিসফে মিন শা'বান) বা মধ্য শা'বানের রজনী বলা হয়।

শবে বরাত কী কুরআন নাজিলের রাত?
শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শা'বান এর ব্যাপারে কুরআনুল কারীমে সরাসরি কোনো আয়াত বা বক্তব্য নেই।তবে কেউ কেউ অসতর্কভাবে সূরা দূখান এর ৩-৪ নং আয়াতের ব্যাখ্যায় ليلة مباركة বা বরকতময় রজনী দ্বারা শবে ক্বদর বা লাইলাতুন নিসফে মিন শা'বান কে উদ্দেশ্য করেছেন।আয়াতটি নিম্নরুপঃ
﴿ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ . فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ ﴾
“নিশ্চয় আমি এটি (কুরআন)নাযিল করেছি বরকতময় রাতে; নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়”(সূরা দুখান:৩,৪)। 

অত্র আয়াতের ব্যাপারে মুফাসসীরগণের অভিমতঃ
ইবনুল কায়্যীম (র.) বলেন,
” وهذه هي ليلة القدر قطعا لقوله – تعالى -: إنا أنزلناه في ليلة القدر ومن زعم أنها ليلة النصف من شعبان فقد غلط “
“এটি অকাট্যভাবে কদরের রাত্রি। কারণ আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কুরআনকে কদরের রাত্রিতে নাযিল করেছি। আর যারা শাবানের মধ্য রাত্র ধারণা করছে, তারা আসলে ভুল করছে”।

ইবনু কাসির (র.) বলছেন,
"ومن قال :إنها ليلة النصف من شعبان فقد أبعد النَّجْعَة فإن نص القرآن أنها في رمضان  “
“যারা শাবানের মধ্য রাত্রি বলছেন, তারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। বরং এটি যে রমাদান মাসের একটি রাত, সে ব্যাপারে কুরআনের ভাষা সুস্পষ্ট”।
 
√আল্লামা শানকিতী বলেন, ” إنها دعوى باطلة ” (মধ্য শাবানের দাবী) একটি ভিত্তিহীন দাবী”।

√একজন তাবেয়ী যার নাম ইকরিমা,
তিনি বলেছেনঃ ليلة مباركة বা বরকতময় রজনী দ্বারা লাইলাতুন নিসফে মিন শাবান (মধ্য শাবানের রজনী) বা শবে বরাত উদ্দেশ্য।এটি তার ব্যক্তিগত অভিমত।ইকরিমা ছিলেন প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) এর খাদেম।দ্বিতীয় হিজরী শতকে আন-নাদর বিন ইসমাঈল  নামক কুফার এক গল্পকার ওয়ায়েজ ভুলবশত ইকরিমার ব্যক্তিগত অভিমতকে ইবনে আব্বাসের অভিমত বলে প্রচার করেন।হাদীসের ইমামগণ আন-নাদর বিন ইসমাঈল কে হাদীস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল বলে আখ্যা দিয়েছেন।ইমাম নাসায়ী ও যুর'আ বলেছেনঃ সে একেবারেই অগ্রহণযোগ্য ও মূল্যহীন। ইবনু হিব্বান বলেন,তার ভুল খুব মারাত্মক।যে কারণে তিনি পরিত্যক্ত বলে গণ্য হয়েছেন। [তথ্যসূত্রঃ যাহাবী,মীযান আল-ইতিদাল ৭/২৬, ইবনু আদী, আল-কামীল ৮/২৬৬,২৬৭, ]

ইকরিমার মতামত নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য না হওয়ায়  সকল মুফাসসীরগণ তার অভিমত বাতিল বলে গণ্য করেছেন।

ইকরিমার বিপরীতে প্রায় সকল সাহাবী,তাবেয়ী ও সংখ্যাগরিষ্ঠ মুফাসসীরিনে কেরাম বলেছেন,অত্র আয়াতে ليلة مباركة বা বরকতময় রজনী দ্বারা রামাদান আল কারীমের লাইলাতুল ক্বদর ই উদ্দেশ্য।অত্র আয়াতে বলা হয়েছে, কুরআন নাজিল হয়েছে এক বরকতময় রজনীতে।কিন্তু সেটি কোন রাত তা এই আয়াতে সুস্পষ্ট করে বলা হয় নি।কুরআন ব্যাখ্যার একটি শ্রেষ্ঠ মূলনীতি হলো تفسير القرآن بالقرآن অর্থাৎ,কুরআন দিয়ে কুরআনের তাফসীর। যেহেতু এই আয়াতে কুরআন নাজিলের বরকতময় রাত সম্পর্কে বলা হয়েছে সেহেতু  সেটি মূলত কোন রাত তাও কুরআনের অন্য আয়াতে সুস্পষ্ট করে এভাবে বলা হয়েছে--
إِنَّآ أَنزَلْنٰهُ فِى لَيْلَةِ الْقَدْرِ

নিশ্চয়ই আমি এটি (কুরআন) নাযিল করেছি ‘লাইলাতুল ক্বাদরে।’ (সূরা আল-ক্বদরঃ ০১)।

অতএব,প্রমাণিত হলো যেই রাতে কুরআন নাজিল হয়েছে সেই রাত ক্বদরের রাত।আর সেই রাত রয়েছে রামাদান আল কারীমে।

শবে বরাত কী ভাগ্য রজনী?
শবে বরাত শব্দটি ফারসী।যার বাংলা অর্থ হলো- ভাগ্য রজনী।সন্দেহের অবকাশ নেই শবে বরাত অত্যন্ত বরকতময় রাত।তাই বলে শবে বরাতকে ভাগ্য রজনী বলা সুস্পষ্ট সীমালঙ্ঘন ও বাড়াবাড়ি।যদি এই রাতকে ভাগ্য রজনী মনে করা হয় তাহলে তা কুরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কারণ কুরআন নাজিল হওয়া ক্বদরের রাতটি ভাগ্য রজনী।সেই রাতে তাক্বদীর লিপিবদ্ধ করা হয়। 
সূরা আল ক্বদরে ইরশাদ হয়েছেঃ
تَنَزَّلُ الْمَلٰٓئِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

সে রাতে (লাইলাতুল ক্বদরে) ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে।(সূরা আল-ক্বদরঃ ০৪)।

আবার সূরা দুখানে ইরশাদ হয়েছে--
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ 
“ সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়”(সূরা দুখান: ০৪)। 

অতএব,লাইলাতুন নিসফে মিন শাবান (মধ্য শাবানের রজনী) বা শবে বরাত কে ভাগ্য রজনী বলা বাড়াবাড়ি ও সুস্পষ্ট সীমালঙ্ঘন ছাড়া আর কিছুই নয়।মূলত রামাদানের লাইলাতুল ক্বদর ই হচ্ছে ভাগ্য রজনী।

তবে এই রাত্রিকে যদি আরবীতে ليلة البراءة (লাইলাতুল বারাত) বলা হয় তাহলে কোনো অসুবিধা নেই। কারণ লাইলাতুল বারাত অর্থ হলোঃ ক্ষমা বা মুক্তির রাত।এই রাত ক্ষমার রাত যা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত।

তবে মনে রাখতে হবে,হাদীসের পরিভাষায় এটিকে ليلة النصف من شعبان (লাইলাতুন নিসফে মিন শা'বান) বা মধ্য শা'বানের রজনী বলা হয়।অতএব,আমাদের উচিত হাদীসে উল্লেখিত পরিভাষাটি বলতে অভ্যস্ত হওয়া।

ফজিলতঃ
নিঃসন্দেহে শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শা'বান অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত্রি।এই রাত্রির ফজিলত অস্বীকার করার কোনো সুযোগ নেই।কুরআনুল কারীমে এই রাত্রির ব্যাপারে সরাসরি ও সুস্পষ্ট কোনো আয়াত না থাকলেও প্রায় ৮ জন সাহাবী থেকে বিভিন্ন সনদে একটি হাদীস বর্ণিত হয়েছে যা শবে বরাত সম্পর্কে অত্যন্ত নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য সহীহ হাদীস।প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহ) এই হাদীসটিকে হাসান বলেছেন।হাদীসটি নিম্নরুপঃ

« يَطْلُعُ اللَّهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ» 
অর্থাৎ, আল্লাহ তা'আলা মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। অতঃপর মুশরিক ও হিংসা-বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে ক্ষমা করে দেন।

তাহলে এই হাদীস থেকে প্রমাণিত হলো,এই রাতে মুশরিক ও হিংসুক ছাড়া বাকীরা আল্লাহর রহমত,বরকত,ক্ষমা ও করুণা লাভে ধন্য হয়।

এছাড়া শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শা'বান সম্পর্কে আরেকটি হাদীস বর্ণিত হয়েছে,হাদীস বিশারদগণ সেটিকেও মোটামুটি গ্রহণযোগ্য বলেছেন।হাদীসটি নিম্নরুপঃ

ইমাম তিরমিযি (র.) হযরত ‘আইশা (রা.) থেকে বর্ণনা করেন। তিনি বলেন,
فَقَدْتُ رَسُولَ الله -صلى الله عليه وسلم- لَيْلَةً فَخَرَجْتُ فإذا هو بِالْبَقِيعِ فقال: أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ الله عَلَيْكِ وَرَسُولُهُ، قلت: يا رَسُولَ اللَّهِ إني ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ، فقال: إِنَّ اللَّهَ عز وجل يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ من شَعْبَانَ إلى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ من عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ
“একদা রাত্রিতে আমি রাসূল (স.) কে খুঁজে পাচ্ছিলাম না। তাই তার সন্ধানে বের হলাম। গারকাদুল বাকীতে গিয়ে তাকে পেলাম। তিনি বললেন, তুমি কি আশঙ্কা করছিলে যে, আল্লাহ ও তাঁর রাসূল (স.) তোমার হক নষ্ট করবেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি ভেবেছিলাম, আপনি আপনার অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন। তিনি বললেন, আল্লাহ তা‘আলা অর্ধ শাবানের রাত্রিতে দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং বনী কালবের ছাগল পালের লোমের চেয়ে অধিক পরিমাণ মানুষের গুনাহ মাফ করেন”।

উক্ত হাদীসগুলো ছাড়া শবে বরাত সম্পর্কে যতো হাদীস বর্ণিত হয়েছে হাদীস বিশারদগণ সেগুলোর কোনো কোনোটিকে ضعيف বা দুর্বল এবং কোনো কোনোটিকে জাল ও বানোয়াট বলে অভিহিত করেছেন।

  শবে বরাতের নামাজ ও রোজাঃ
শবে বরাতের আলাদা কোনো নামাজ বা রোজা নেই।এই রাতে নামাজ আদায়ের আলাদা কোনো পদ্ধতিও নেই। তবে সালাফদের কেউ কেউ এ রাতে নফল ইবাদাত করেছেন।তাই এই রাতে কেউ যদি নফল সালাত আদায় করে তাতে কোনো অসুবিধা নেই।তবে এসব একাকী করাই উত্তম।

আর মধ্য শাবানের দিনে রোজা রাখার আলাদা কোনো বিধান ইসলামে নেই।তবে কেউ যদি 'আইয়্যামে বীদ' অর্থাৎ ১৩,১৪ ও ১৫ তারিখ রোজা রাখেন তাতে কোনো অসুবিধা নেই।কারণ আল্লাহর রাসূল (সা) প্রত্যেক মাসের এই ৩দিন রোজা রাখতেন।

তবে মনে রাখা দরকার,
ফরজ সালাত ও ইবাদাত বাদ দিয়ে নফল আদায়ে কোনো স্বার্থকতা ও সফলতা নেই।তাই যারা ফরজ সালাত ও ইবাদাতের প্রতি উদাসীন তাদের নফল ইবাদাত মূল্যহীন।আর যারা ফরজ সালাত ও ইবাদাতের প্রতি যত্নশীল তারা এই রাতে ঘুমিয়ে থাকলে ও সাওয়াব পাবেন।

করণীয়ঃ
যাদের প্রাত্যহিক বা প্রায়ই রাত জেগে ইবাদাতের অভ্যাস আছে তারা অন্যদিনের মতো এই রাতও ইবাদাতে কাটাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই।তবে এসব ইবাদাত একাকি করাই উত্তম।মনে রাখা দরকার, কেউ যদি শবে বরাতের নামাজ নামে আলাদা কোনো নামাজ এই রাতে আদায় করে তাহলে তা হবে বাড়াবাড়ি ও সুস্পষ্ট সীমালংঘন।সন্দেহ নেই এই রাত ফজিলতপূর্ণ,তবে এটাও সত্য এই রাতের আলাদা কোনো নামাজ রাসূল (সা) বা তার সাহাবাগণ কখনো আদায় করেন নি।

মোটকথা হলো,অভ্যাসগত কারণে এই রাতে নফল ইবাদাত করায় কোনো বাধা নেই।

বর্জনীয়ঃ
শবে বরাতকে কেন্দ্র করে নিম্নে উল্লেখিত প্রত্যেকটি কাজ অবশ্যই বর্জনীয়ঃ

  1. শিরকে লিপ্ত হওয়া।
  2. হিংসাত্মক কাজ করা।
  3. আল্লাহর নাফরমানীমূলক কাজ করা।
  4. সমবেত হয়ে ইবাদাত বন্দেগী করা।
  5.  মসজিদ,মাজার ও কবরস্থান আলোকসজ্জায় সজ্জিত করা।
  6.  এ রাতে মৃত ব্যক্তির আত্মা তার গৃহে ফিরে আসে এমন ধারণা করা।
  7. আতশবাজি ফোটানো।
  8. রাতে ইবাদাতের উদ্দেশ্যে সন্ধ্যায়  গোসল করাকে ফজীলতপূর্ণ মনে করা।
  9.  এ রাতকে খাওয়া দাওয়া ও উৎসবের রাতে পরিণত করা।
  10.  এ রাতকে ভাগ্য রজনী মনে করা।

উপসংহারঃ
পরিশেষে বলবো,ফরজ ও নফলের সীমারেখা অনুধাবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সারাজীবনের নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমান হবে না।নফলের পেছনে দৌড়ে আমরা মাঝে মাঝে ফরজ সালাতগুলোকেও তরক করে ফেলি।এর চেয়ে কঠিন আত্মপ্রবঞ্চনা আর কিছুই হতে পারে না।

মহান আল্লাহ বান্দাদের প্রতি একটি বিশেষ অনুগ্রহ করেছেন,আর তা হলো- তিনি তার বান্দাদের ইবাদত-বন্দেগীতে কোনো ত্রুটি হলে তার ক্ষতি পুষিয়ে নেয়ার ব্যবস্থা করেছেন। যেমনঃ নফল সালাত দ্বারা ফরজ সালাত আদায়ে ভুল-ত্রুটিগুলো পুষিয়ে নেয়ার ব্যবস্থা করেছেন।তাই ফরজগুলো যথাযথ আদায় করে এরপর সুন্নাত ও নফল আদায় করলেই সুফল পাওয়া যাবে।আর সমস্ত ইবাদাত হবে আল্লাহ ও রাসূল (সা) এর নির্দেশিত পন্থায়।মনগড়া কোনো ইবাদাত শরীয়তে গ্রহণযোগ্য নয়।

আল্লাহ তায়ালা আমাদেরকে দ্বীনের পথে পরিচালিত করুন।

সৌজন্যেঃ এম. হাসিবুর রহমান 

Videos

Recent Post

This blog is to provide you with daily outfit ideas and share my personal style. This is a super clean and elegant WordPress theme for every bloggers. Theme is perfect for sharing all sorts of media online. Photos, videos, quotes, links... etc.